সরকারি চাকরি

ভাগ্য খুলছে পাঁচ হাজার শিক্ষক নিবন্ধনধারীর

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক পদে সুপারিশে তিনটি অধিদপ্তরের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার সমতা বিধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে ভাগ্য খুলতে যাচ্ছে ষষ্ঠ নিয়োগের অন্তত পাঁচ হাজার সুপারিশ বঞ্চিত নিবন্ধিত প্রার্থীদের। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পদ ফাঁকা থাকা সাপেক্ষে সুপারিশ বঞ্চিতরা সুযোগ পাবেন।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সভা সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শিক্ষক নিবন্ধিত প্রার্থীদের দাবি ছিল তিন অধিদপ্তরে শিক্ষাগত যোগ্যতার সমতা আনার।

জানা গেছে, ৪০টি বিষয়ে তিনটি অধিদপ্তরের ভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকায় সুপারিশে জটিলতা সৃষ্টি হয়েছিলো। সুপারিশ বঞ্চিত হয়েছিলো অনেক প্রার্থী। তাই দীর্ঘদিন ধরে নিবন্ধিত প্রার্থীরা দাবি জানিয়ে আসছিলো তিন অধিদপ্তরের শিক্ষাগত যোগ্যতা এক হোক। তারই পরিপ্রেক্ষিতে এনটিআরসিএ পরীক্ষা পদ্ধতি, বিধিমালা সংশোধনের উদ্যোগ নেয়। এর খসড়া প্রস্তুত করে বোর্ড সভায় চূড়ান্তত করা হয়। পরে এ নিয়ে আজ শিক্ষা মন্ত্রণালয়ে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button