নিউজ

৫ জিবি ডাটা ফ্রি পাচ্ছেন মোবাইল ইন্টারনেট গ্রাহকরা

বিকেল ৩ টায় সারাদেশে ফোরজি ইন্টারনেট সেবা চালু করার মাধ্যমে ফিরছে মোবাইল ইন্টারনেট।

টানা ১০ দিন সারাদেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ ছিল। এসময়ে অনেক গ্রাহকের ডাটা কেনা থাকলেও তার মেয়াদ শেষ হয়ে গেছে। গ্রাহকদের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সব মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে ৫ জিবি করে ডাটা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যার মেয়াদ হবে তিন দিন।

আজ রোববার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এদিকে, টানা ১০ দিন বন্ধ থাকার পর অবশেষে সচল হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা। বিকেল ৩টায় সারাদেশে ফোরজি ইন্টারনেট সেবা চালু করার মাধ্যমে ফিরছে মোবাইল ইন্টারনেট।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় ১৮ জুলাই থেকে টানা পাঁচদিন সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর গত ২৩ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। তবে মোবাইল ইন্টারনেট বন্ধই ছিল। এবার দেশের ১৩ কোটি গ্রাহকের মোবাইল ইন্টারনেট সেবা পাওয়ার অপেক্ষা ফুরোচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button