Moha Jadu | Coke Studio Bangla

Man ba to sarmastam, Lab tar koni hastam
Har lahze dorat migardam
বাংলা অর্থ: আমি তোমাতে মাতাল, তোমার ঠোঁটের ইশারায় বেঁচে থাকি, প্রতিটি মুহূর্তে তোমার চারপাশে ঘুরি।
Eshghat khamusham kard, Halghe be gusham kard
Del dadi man jan avardam
বাংলা অর্থ: তোমার ভালোবাসা আমাকে নীরব করেছে, তোমার দাসে পরিণত করেছে, তুমি হৃদয় দিয়েছো, আমি প্রাণ এনেছি।
Man mehr o khashmam ra, Aahuye chashmam ra
Didi ghorbanat kardam
বাংলা অর্থ: আমার স্নেহ ও ক্রোধ, আমার হরিণীর মতো চোখ, তুমি দেখেছো আমি তোমার জন্য উৎসর্গ করেছি।
Del ra havayi kon, Benshin khodayi kon
Ama nagoo man az eshghat bargardam
বাংলা অর্থ: আমার হৃদয়কে উড়িয়ে দাও, বসে ঈশ্বরের মতো হুকুম করো, কিন্তু বলো না যেন আমি তোমার ভালোবাসা থেকে ফিরে যাই।
আমার বন্ধু মহা জাদু জানে,
জাদু জানে, জাদু জানে রে,
আমার বন্ধু মহা জাদু জানে।
লাগাইয়া পিরিতের ডুরি,
আলগা থাকি টানে রে।
আমার বন্ধু মহা জাদু জানে,
ওহ্ জাদু জানে, জাদু জানে রে,
আমার বন্ধু মহা জাদু জানে।
নয়ন তুলে সোনা বন্ধু,
চাইলো যাহার পানে।
মন্ত্র ছাড়া করে জাদু,
দুই নয়নের বানে রে।
আমার বন্ধু মহা জাদু জানে,
ওহ্ জাদু জানে, জাদু জানে রে,
আমার বন্ধু মহা জাদু জানে।
আমায় তুমি বন্দী করো,
হৃদয়পুরে শাসন করো।
তোমার মনের অলিগলি,
এই মনেরই ঠিকানা।
Jane man ast, an do chashme jadoot…
Chashme jadoot… Chashme jadoot te
বাংলা অর্থ: আমার প্রাণ হলো তোমার ঐ দুটি জাদুকরী চোখ… তোমার জাদুকরী চোখ…।
আমার বন্ধু মহা জাদু জানে,
জাদু জানে, জাদু জানে রে,
আমার বন্ধু মহা জাদু জানে।