প্রযুক্তি তথ্য

আপনার তথ্য কি ফাঁস হয়েছে? এখনই জেনে নিন ও নিরাপদ থাকুন

সম্প্রতি একটি ভয়াবহ সাইবার হামলার মাধ্যমে প্রায় ১৬ বিলিয়নেরও বেশি ইমেল, পাসওয়ার্ড ও লগইন তথ্য ফাঁস হয়েছে। এই তথ্যগুলো বিভিন্ন ডার্ক ওয়েব ফোরামে বিক্রি হচ্ছে, যার ফলে আপনার অনলাইন অ্যাকাউন্টগুলোর নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। এখনই সময় সতর্ক হবার!

🛡️ আপনার তথ্য ফাঁস হয়েছে কিনা কীভাবে বুঝবেন?

১. Have I Been Pwned ওয়েবসাইট ব্যবহার করুন

Have I Been Pwned হলো একটি জনপ্রিয় ওয়েবসাইট যেখানে আপনি আপনার ইমেইল বা ফোন নম্বর দিয়ে চেক করতে পারবেন যে, তা কখনো কোনো ডেটা ব্রিচ বা হ্যাকের শিকার হয়েছে কিনা।

কীভাবে ব্যবহার করবেন:

  1. ওয়েবসাইটে যান: https://haveibeenpwned.com
  2. সার্চ বক্সে আপনার ইমেইল অ্যাড্রেস লিখুন
  3. “pwned?” বাটনে ক্লিক করুন
  4. ফলাফল দেখুন – কোথায় ও কখন আপনার তথ্য ফাঁস হয়েছে তা জানবেন

২. গুগলের Dark Web Monitoring ব্যবহার করুন

গুগল One গ্রাহকদের জন্য “Dark Web Report” নামে একটি ফিচার চালু করেছে যা ডার্ক ওয়েবে আপনার তথ্য পাওয়া যাচ্ছে কিনা তা মনিটর করে।

ব্যবহারের নিয়ম:

  1. Google One ওয়েবসাইটে যান: https://one.google.com
  2. লগইন করে “Dark Web Report” অপশন চালু করুন
  3. আপনার ইমেইল অ্যাড্রেস বা অন্যান্য তথ্য মনিটরের অনুমতি দিন
  4. গুগল আপনাকে রিপোর্ট দেবে কোন তথ্য ফাঁস হয়েছে

৩. Google Chrome বা Microsoft Edge দিয়ে পাসওয়ার্ড লিক চেক করুন

Google Chrome:

  1. Chrome ব্রাউজারে যান
  2. Settings > Privacy and Security > Safety Check
  3. “Check Now” ক্লিক করুন
  4. Chrome আপনার সেভ করা পাসওয়ার্ড বিশ্লেষণ করে দেখাবে কোনগুলো ঝুঁকিপূর্ণ

Microsoft Edge:

  1. Edge ব্রাউজারে যান
  2. Settings > Profiles > Passwords > Password Monitor
  3. “Scan Now” চাপুন
  4. ঝুঁকিপূর্ণ পাসওয়ার্ড থাকলে সতর্ক করবে

আপনার তথ্য ফাঁস হয়ে থাকলে যা করবেন

  • অবিলম্বে পাসওয়ার্ড পরিবর্তন করুন
  • প্রতিটি অ্যাকাউন্টে আলাদা, জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন
  • ২-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু করুন
  • অজানা ইমেইল বা লিঙ্কে ক্লিক করবেন না
  • অপ্রয়োজনীয় অ্যাপ ও এক্সটেনশন সরিয়ে ফেলুন
  • অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করুন

ভবিষ্যতে নিরাপদ থাকার টিপস

  • পাসওয়ার্ড ম্যানেজার (যেমন Bitwarden, 1Password) ব্যবহার করুন
  • Public Wi-Fi এ সতর্ক থাকুন এবং VPN ব্যবহার করুন
  • নিয়মিতভাবে পাসওয়ার্ড পরিবর্তন করুন

📣 শেষ কথা

আমরা যতটা প্রযুক্তি নির্ভর হচ্ছি, ততটাই আমাদের সতর্কও হতে হবে। এই গাইডটি যদি আপনার কাজে আসে, তাহলে দয়া করে শেয়ার করুন ও অন্যদের সচেতন করুন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button