শিক্ষা তথ্য

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস | HSC Syllabus 2026

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য নতুন সিলেবাস নির্দেশিকা জারি করেছে। এনসিটিবির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য নতুন সিলেবাস প্রযোজ্য হবে। অন্যদিকে, ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসই ২০২৬ সালের অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য বহাল থাকবে। অর্থাৎ, যারা ২০২৬ সালে অনিয়মিত বা মানোন্নয়ন ক্যাটাগরিতে পরীক্ষায় অংশ নেবেন, তাদের জন্য ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসই প্রযোজ্য হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ বিষয়ে সংশ্লিষ্ট সকল শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছে।

এনসিটিবির এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য সিলেবাস সংক্রান্ত জটিলতা দূর করতে এবং শিক্ষার মান বজায় রাখতে নেওয়া হয়েছে। শিক্ষাবোর্ডগুলোকে অনুরোধ করা হয়েছে দ্রুত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button