সরকারি চাকরি

শিক্ষা মন্ত্রণালয়ে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ৫টি পদে মোট ৮ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২০ মে ২০২৫ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ৩০ জুন ২০২৫ পর্যন্ত।


এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

বিষয় বিবরণ
নিয়োগকারী প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয় – কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ
চাকরির ধরন সরকারি
বিজ্ঞপ্তির প্রকাশ ১৪ মে ২০২৫
পদসংখ্যা ৫টি পদে ৮ জন
আবেদন মাধ্যম অনলাইন
আবেদনের সময়কাল ২০ মে ২০২৫ – ৩০ জুন ২০২৫
অফিসিয়াল ওয়েবসাইট moedu.portal.gov.bd

পদের তালিকা ও শিক্ষাগত যোগ্যতা

  1. ক্যাটালগার

    • পদসংখ্যা: ১টি

    • বেতন: ১১,৩০০ – ২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

    • যোগ্যতা: স্নাতক বা সমমান

  2. কম্পিউটার অপারেটর

    • পদসংখ্যা: ১টি

    • বেতন: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

    • যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি

  3. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

    • পদসংখ্যা: ২টি

    • বেতন: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

    • যোগ্যতা: স্নাতক বা সমমান

  4. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

    • পদসংখ্যা: ২টি

    • বেতন: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    • যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমান

  5. অফিস সহায়ক

    • পদসংখ্যা: ২টি

    • বেতন: ৮,২৫০ – ২০,০১০ টাকা (গ্রেড-২০)

    • যোগ্যতা: এসএসসি বা সমমান


অন্যান্য শর্ত

  • চাকরির ধরন: অস্থায়ী

  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়

  • কর্মস্থল: ঢাকা

  • বয়সসীমা: ১ মে ২০২৫ তারিখে ১৮-৩২ বছর (৩ ও ৪ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর)

  • এফিডেভিটের মাধ্যমে বয়স প্রমাণ গ্রহণযোগ্য নয়


আবেদন ফি

পদের নাম আবেদন ফি (টেলিটক সার্ভিস চার্জসহ)
১ নম্বর পদ ১৬৮ টাকা
২, ৩, ৪ নম্বর পদ ১১২ টাকা
৫ নম্বর পদ ৫৬ টাকা
অনগ্রসর প্রার্থীদের জন্য (সব পদের জন্য) ৫৬ টাকা

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। অফলাইনে পাঠানো আবেদন গ্রহণযোগ্য নয়।

আবেদন করতে ভিজিট করুন:
https://moedu.portal.gov.bd

আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৫


অফিসিয়াল বিজ্ঞপ্তি

সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ও বিস্তারিত তথ্য জানতে নিচের লিংকে ক্লিক করুন:
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫


আরও সরকারি ও বেসরকারি চাকরির খবর পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের চাকরি বিভাগে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button