ফিচার
উপজেলা ভূমি অফিসের সেবাসমূহ

দেশের প্রতিটি নাগরিকের জন্য জমি-জমা সংক্রান্ত জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেবাগুলো প্রদান ও তদারকির জন্য প্রতিটি উপজেলাতে ভূমি অফিস গড়ে তোলা হয়েছে। এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন ‘এসিল্যান্ড’ বা সহকারী কমিশনার (ভূমি)।
ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যায় ভূমি অফিস বা ভূমি সহায়তা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। তার আগে দেখে নিন
উপজেলা ভূমি অফিসের সেবাসমূহ:
- হাটবাজারের চান্দিনা ভিটি একসনা বন্দোবস্ত প্রদান
- অর্পিত সম্পত্তির লিজের নাম পরিবর্তন ও লিজ নবায়ন
- খতিয়ানের করণিক ভুল সংশোধন
- বন্দোবস্তকৃত খাস জমির দখল বুঝিয়ে দেওয়া
- ভূমিহীনদের মাঝে কৃষি খাস জমি বন্দোবস্ত
- চান্দিনা ভিটির লাইসেন্স নবায়ন ও নাম পরিবর্তন
- নামজারি, জমাভাগ ও জমা একত্রিকরণের রিভিউ
- অকৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান
- ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আপত্তি নিষ্পত্তি
- আদিবাসিদের জমি হস্তান্তরের অনুমতি
- দেওয়ানী আদালতের রায় অনুযায়ী রেকর্ড সংশোধন
- অখণ্ডতার সনদের আবেদন নিষ্পত্তিকরণ
- পরিত্যক্ত সম্পত্তির (এপি) ইজারা ও নাম পরিবর্তন
- ডুপ্লিকেট খতিয়ান সরবরাহ
- ভূমির শ্রেণি পরিবর্তন ও সিকস্তি জনিত কর নির্ধারণ
- করাতকল স্থাপনের জন্য জমির মালিকানার প্রত্যয়নপত্র
- নকল আদেশ বা সার্টিফাইড কপি প্রদান
- পরিত্যক্ত সম্পত্তির ইজারা নবায়ন
তথ্যসূত্র: ভূমি তথ্য বাতায়ন