দেশটা তোমার বাপের নাকি লিরিক্স Deshta Tomar Baper Naki Lyrics

শিল্পী: মৌসুমী (Mousumi)
গীতিকার: ইথুন বাবু (Ethun Babu)
সুর ও সংগীত: ইথুন বাবু ও রোজেন (Ethun Babu & Rosen)
দেশটা তোমার বাপের নাকি – সম্পূর্ণ গান
দেশটা তোমার বাপের নাকি করছো ছলাকলা।
কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা।।
মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি
দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। (২ বার)
ভয় দেখিয়ে হবে নারে কাম
ও বাছারাম
ভয় দেখিয়ে হবে নারে কাম।।
লুট করে চুরি করে পালাবে কোথায়
দাঁড়িয়ে আছে জনগণ তোমার পাহারায়।
মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি
দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। (২ বার)
ভয় দেখিয়ে হবে নারে কাম
ও বাছারাম
ভয় দেখিয়ে হবে নারে কাম।।
দুঃখ কষ্টে মরছে মানুষ, তার হিসেব নাই
উন্নয়নের কথা বলে চুরি করে খাই।
মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি
দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। (২ বার)
ভয় দেখিয়ে হবে নারে কাম
ও বাছারাম
ভয় দেখিয়ে হবে নারে কাম।।
গানটি সম্পর্কে
“দেশটা তোমার বাপের নাকি” একটি প্রতিবাদমূলক ও রাজনৈতিক সচেতনতা সম্পন্ন বাংলা গান। গানের প্রতিটি চরণে তুলে ধরা হয়েছে মানুষের কষ্ট, দুর্নীতি ও রাষ্ট্রের প্রতি জনগণের অধিকার নিয়ে কঠিন বার্তা।
এই গানটি কেন শোনা উচিত?
- দেশপ্রেম ও সামাজিক সচেতনতা জাগায়
- ভয়ভীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে উৎসাহিত করে
- গানের কথা বাস্তব জীবনের সমস্যাকে তুলে ধরে
গানটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন