সরকারি চাকরি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত অফিস সহায়ক পদে ৪৯৭ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৮ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে।
| বিষয় | তথ্য |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ | ১৪ আগস্ট ২০২৫ |
| পদের নাম | অফিস সহায়ক |
| লোকবল নিয়োগ | ৪৯৭ জন |
| পদ সংখ্যা | ১টি |
| আবেদন করার মাধ্যম | অনলাইন |
| আবেদন শুরুর তারিখ | ১৮ আগস্ট ২০২৫ |
| আবেদনের শেষ তারিখ | ১৭ সেপ্টেম্বর ২০২৫ |
| চাকরির খবর | তথ্য আলো |
| অফিশিয়াল ওয়েবসাইট | doict.gov.bd |
| আবেদন করার লিংক | অফিশিয়াল নোটিশের নিচে |
বেতন: ৮,২৫০- ২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
বয়সসীমা: ১৮ আগস্ট ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি: টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা জমা দিবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৫