পুরাতন যেকোনো ফোন দিলেই মিলবে নতুন স্মার্টফোন!

যেকোনো ব্র্যান্ডের পুরোনো স্মার্টফোন বদলে নতুন ডিভাইস দেবে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার। সম্প্রতি প্রতিষ্ঠানটি চালু করেছে ‘ডিভাইস এক্সচেঞ্জ প্রোগ্রাম’। যেখানে যেকোনো ফোন বদলে নতুন ডিভাইস নেওয়ার সুযোগ রয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনার জানিয়েছে, ফোনের বাজারদর বা মডেল যা-ই হোক না কেন এই এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় পরিবর্তন করে নিতে পারবেন। গ্রাহকদের ন্যায্য মূল্যে এবং সহজ এক্সচেঞ্জ প্রক্রিয়া নিশ্চিত করতে ‘ফ্লিপার’-এর সঙ্গে অনার অংশীদারিত্ব করেছে।
ফ্লিপারের মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে অনারের ব্র্যান্ড স্টোরের কর্মীরা পুরাতন ফোনের বর্তমান বাজারমূল্য মূল্যায়ন করবেন। তাদের এই মূল্যায়ন অনুযায়ী নির্ধারিত মূল্য নতুন অনার ডিভাইসের দাম থেকে বিয়োগ করা হবে। এতে করে গ্রাহকেরা আরও সাশ্রয়ী মূল্যে তাদের পছন্দমত অনার স্মার্টফোন কিনতে পারবেন।
অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন বলেন, সাধারণত, স্মার্টফোন বদলানোর পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে অর্থনৈতিক সামর্থ্য। আর আমাদের এই এক্সচেঞ্জ অফার গ্রাহকদের পছন্দের অনার ডিভাইস কেনার ক্ষেত্রে সেই বাধা দূর করবে। গ্রাহকদের আরও বেশি সুবিধা দেওয়ার লক্ষ্যে আমরা যেকোনো ব্র্যান্ডের স্মার্টফোন গ্রহণ করছি। গ্রাহকের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়াই আমাদের মূল লক্ষ্য।
এই এক্সচেঞ্জ অফারটি বর্তমানে দেশের বাজারে থাকা সকল অনার স্মার্টফোনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এছাড়াও, নতুন অনার স্মার্টফোন কেনার সময় কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধাও থাকছে। যাতে বিভিন্ন আয়ের গ্রাহকেরা তাদের সুবিধা অনুযায়ী ফোন ক্রয় করতে পারেন।