তথ্য

অনলাইন জুয়া: ডিজিটাল ফাঁদে হারিয়ে যাচ্ছে আমাদের তরুণ সমাজ

আজকাল ফেসবুক বা ইউটিউবে ঢুকলেই দেখা যায়, “১০০ টাকা ইনভেস্ট করে জিতে নিন ১০,০০০ টাকা!” এমন সব বিজ্ঞাপন। কেউ আবার ‘রেজিস্ট্রেশন করলেই ফ্রি বোনাস’ বলেও আকৃষ্ট করে। এই অফারগুলো আসছে Crickex, Krikya, Jeetbuzz, tk999, r777, betjil ইত্যাদি নামের বেটিং সাইট বা অ্যাপ থেকে। অথচ অনেকেই জানেন না, এই অনলাইন জুয়া সম্পূর্ণভাবে অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

অনলাইন বেটিং কী?

অনলাইন বেটিং বা অনলাইন জুয়া হলো একটি প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা খেলাধুলা, লটারি, বা অন্যান্য ঘটনার ওপর বাজি ধরে অর্থ জেতার আশায় টাকা বিনিয়োগ করে। এই সাইটগুলো সাধারণত বিদেশ থেকে পরিচালিত হয় এবং বাংলাদেশি ব্যবহারকারীদের লক্ষ্য করে ডিজিটালভাবে প্রচার চালায়।

বাংলাদেশে অনলাইন জুয়া কি বৈধ?

না। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, অনলাইন কিংবা অফলাইন – উভয় ধরণের জুয়া সম্পূর্ণ নিষিদ্ধ। Penal Code ১৮৬০, ICT Act ও Digital Security Act অনুযায়ী অনলাইন বেটিং:

  • পরিচালনা করা

  • ব্যবহার করা

  • উৎসাহ প্রদান করা

– সবই অপরাধ হিসেবে গণ্য হয়। দোষী সাব্যস্ত হলে হতে পারে জরিমানা, এমনকি কারাদণ্ডও।

কিভাবে মানুষ ফাঁদে পড়ে?

অনেক সময় প্রথমে কিছু টাকার লোভ দেখানো হয়। কিছু অল্প অঙ্কের টাকা জেতাতে পারলেও পরে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করানোর পর সাইট বন্ধ করে দেওয়া হয় বা অ্যাকাউন্ট ব্লক করে রাখা হয়। কেউ কেউ আবার হ্যাকারদের ফাঁদে পড়ে পুরো ব্যাংক একাউন্ট খালি করে ফেলেছে।

এর পরিণতি কী হতে পারে?

  • অর্থনৈতিক ক্ষতি: বিনিয়োগ করা টাকা হারিয়ে যায়

  • মানসিক চাপ: হতাশা, উদ্বেগ, ঘুমহীনতা

  • পারিবারিক অশান্তি: সন্দেহ, গোপনীয়তা, কলহ

  • অপরাধে জড়িয়ে পড়া: টাকা তুলতে চুরি বা প্রতারণা

Google Trends কি বলছে?

সম্প্রতি গুগল ট্রেন্ডস-এ tk999, r777, betjil, bdbajee ইত্যাদি সাইটের খোঁজ বেড়ে গেছে কয়েক হাজার শতাংশ হারে। যার অর্থ, প্রতিদিন হাজার হাজার মানুষ এসব সাইটে প্রবেশের চেষ্টা করছে। এটি আমাদের তরুণ সমাজের জন্য এক ভয়াবহ সংকেত।

করণীয়

  • নিজেরা সচেতন হোন এবং পরিবারকে সচেতন করুন

  • সন্তানের ইন্টারনেট ব্যবহার মনিটর করুন

  • VPN ব্যবহার করে জুয়া সাইটে না ঢুকার পরামর্শ দিন

  • কোনো সন্দেহজনক সাইট, অ্যাপ বা লিংক দেখলে রিপোর্ট করুন

  • প্রয়োজনে সাইবার ক্রাইম ইউনিটে যোগাযোগ করুন

তথ্য প্রযুক্তির ব্যবহারে সতর্কতা না থাকলে তা উপকারের চেয়ে ক্ষতি ডেকে আনে। প্রযুক্তির অপব্যবহার যেমন অনলাইন জুয়া, আমাদের সমাজ ও ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। তথ্য আলো সব সময়ই সচেতনতা ছড়াতে বিশ্বাস করে। আমরা চাই, আমাদের তরুণরা সঠিক পথে চলুক, কোনো ধরনের অবৈধ বা ধ্বংসাত্মক কাজে জড়িয়ে না পড়ুক।

আপনার সচেতনতা একজনকে রক্ষা করতে পারে।

আপনি চাইলে এই লেখাটি শেয়ার করে আরও অনেককে সচেতন করতে পারেন।


প্রকাশিত: তথ্য আলো (www.totthoalo.com)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button