অনলাইনে খতিয়ান যাচাই ও আবেদন পদ্ধতি

বর্তমানে ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি যাচাই করা এবং নকল বা সার্টিফাইড কপির জন্য আবেদন করা খুবই সহজ হয়ে গেছে। বাংলাদেশ সরকারের ডিজিটাল উদ্যোগের ফলে আপনি এখন ঘরে বসেই আপনার খতিয়ান দেখতে এবং এর অনুলিপির জন্য আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে www.eporcha.gov.bd ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
খতিয়ান অনুসন্ধানের ধাপসমূহ:
ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাকে কিছু প্রাথমিক তথ্য নির্বাচন করতে হবে। এই তথ্যগুলো হলো:
- বিভাগ
- জেলা
- খতিয়ানের ধরণ (যেমন: আর.এস, সি.এস, বি.এস ইত্যাদি)
- উপজেলা
- মৌজার নাম
এই তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার পর আপনি কয়েকটি ভিন্ন উপায়ে আপনার কাঙ্ক্ষিত খতিয়ানটি অনুসন্ধান করতে পারবেন:
১. খতিয়ান নম্বর দিয়ে অনুসন্ধান: যদি আপনার কাছে খতিয়ান নম্বর জানা থাকে, তবে সরাসরি সেই নম্বরটি বসিয়ে সহজেই খতিয়ানটি খুঁজে নিতে পারবেন।
২. দাগ নম্বর দিয়ে অনুসন্ধান: খতিয়ান নম্বর জানা না থাকলেও শুধু দাগ নম্বর ব্যবহার করেও আপনি খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।
৩. মালিকের নাম দিয়ে অনুসন্ধান: খতিয়ানের মালিকের নাম ব্যবহার করেও আপনি খতিয়ানটি খুঁজে বের করতে পারবেন।
৪. মালিকের পিতা/স্বামীর নাম দিয়ে অনুসন্ধান: মালিকের পিতা অথবা স্বামীর নাম ব্যবহার করেও খতিয়ান অনুসন্ধান করার সুবিধা রয়েছে।
খতিয়ানের কপির জন্য আবেদন পদ্ধতিঃ
উপরিউক্ত পদ্ধতিতে আপনার খতিয়ান সম্বন্ধে নিশ্চিত হওয়ার পর আপনি “আবেদন করুন” লেখায় ক্লিক করুন। আপনি দুই ধরনের কপি সংগ্রহ করতে পারবেনঃ ১। অনলাইন কপি ২। সার্টিফাইড কপি। আপনি যে ধরনের কপি চান, সেখানে ক্লিক করুন। এরপর পৃথক বক্সে আপনার নাম, ই-মেইল (না থাকলেও সমস্যা নেই), ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নং, মোবাইল নম্বর লিখুন। এরপর দুইটি সংখ্যা যোগ করতে বলা হবে, আপনি যোগ করে যোগফল বক্সে লিখুন। এরপর টাকা পরিশোধের বিবরণ দেখতে পাবেন। অনলাইন কপি তাৎক্ষনিক পাওয়া যায় কিন্তু সার্টিফাইড কপির জন্য দশ দিন সময় দেয়া থাকে। এরপর পেমেন্ট টাইপ এ “একপে (Ekpay)” এবং “পরবর্তী ধাপ” লেখায় ক্লিক করুন। এখানে টাকা পরিশোধের জন্য কার্ড, বোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেটস এর যে কোন একটি সিলেক্ট করে টাকা পরিশোধ প্রক্রিয়া শেষ করুন।
সর্বশেষ হালনাগাদ: ৭ জুন ২০২৫