সরকারি চাকরি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ৪৭০ পদে বড় নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন

গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিশাল জনবল নেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রাজস্ব খাতভুক্ত ৪ শতাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই অধিদপ্তর। গত ৩ সেপ্টেম্বরে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে। চলবে ১২ অক্টোবর পর্যন্ত।চলুন, একনজরে দেখে নিই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫

পদের নাম ও বিবরণ

১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ৪ শতাধিক পদে বড় নিয়োগ, আবেদন যেভাবে
২৮২৫ জনকে চাকরি দেবে পিএসসি, আবেদন যেভাবে
পদসংখ্যা : ২২৪শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯-এর তফসিল-২ ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)

বয়সসীমা : ১৮ থেকে ৩২

২. হিসাব সহকারীপদসংখ্যা : ২৪৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে অন্যূন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা।

বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)

বয়সসীমা : ১৮ থেকে ৩২আবেদন সংক্রান্ত নিয়মাবলি

১। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা https://dper.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত)।

২। যোগ্যতা থাকলে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন। এ জন্য তাকে আলাদা আলাদা ফি জমা দিতে হবে, তবে একই সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হলে কেবল একটি পদে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

আবেদন ফি

ভ্যাটসহ আবেদন ফি ১১২ টাকা (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ৫৬ টাকা)। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button