নিউজ

প্রথম আলো হ্যাক করে সতর্কবার্তা

বাংলা দৈনিক প্রথম আলোর ওয়েবসাইট হ্যাক করেছে নিজেকে পত্রিকার শুভাকাঙ্খী দাবি করে এক ব্যক্তি।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং সংবাদমাধ্যমটির কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় একজন হ্যাকার দাবি করেছেন, তিনি তাঁদের “শত্রু নন” এবং দেশের সর্বাধিক পঠিত ও বিশ্বস্ত এই বাংলা সংবাদমাধ্যমটির কোনো ক্ষতি করতে তিনি চাননি।

হ্যাকার তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, “Quintype Technologies India Limited দ্বারা তৈরি কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), যা আপনার ওয়েবসাইট অনলাইনে সংবাদ প্রচার করতে ব্যবহার করে, তাতে উল্লেখযোগ্য নিরাপত্তা ত্রুটি রয়েছে। অসৎ উদ্দেশ্য নিয়ে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পূর্বে প্রকাশিত কোনো তথ্য পরিবর্তন বা পরিমার্জন করতে অথবা প্রথম আলোর বিশ্বাসযোগ্যতা ব্যবহার করে কোনো মিথ্যা তথ্য সংবাদ আকারে প্রকাশ এবং গুজব ছড়াতে এই ত্রুটিগুলোকে কাজে লাগাতে পারে।”

সিএমএস-এর এই দুর্বলতার প্রতি দৃষ্টি আকর্ষণ করে হ্যাকার জানান, সতর্কতা হিসেবেই তিনি বার্তাটি প্রকাশ করেছেন।

এ বিষয়ে প্রথম আলোর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা কিছু সময়ের জন্য ওয়েবসাইটটির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। সেই সময় হ্যাকার ওয়েবসাইটের হোমপেজে একটি বার্তা প্রদর্শন করে। তবে, প্রথম আলোর তথ্যপ্রযুক্তি কর্মীরা দ্রুততার সাথে ওয়েবসাইটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button