সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন চাকরি, এইচএসসি ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে করুন আবেদন

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে মোট ৩ পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগের বিস্তারিত তথ্য
১. পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা
পদসংখ্যা: ১টি
গ্রেড: ১০ম
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি।
২. পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ১টি
গ্রেড: ১১তম
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদভুক্ত বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি।
৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২টি
গ্রেড: ১৬তম
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এইচএসসি/সমমান পাস।
অতিরিক্ত দক্ষতা: কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ন্যূনতম ২০ এবং বাংলায় ২০ শব্দ।
বয়সসীমা
১ জুলাই ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদন ফি
টেলিটক প্রি–পেইড নম্বর থেকে আবেদন ফি জমা দিতে হবে।
১ নম্বর পদের জন্য: ২২৩ টাকা
২ নম্বর পদের জন্য: ১৬৮ টাকা
৩ নম্বর পদের জন্য: ১১২ টাকা
অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে: ৫৬ টাকা
আবেদন ফি অনলাইনে ফরম পূরণের সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ
আবেদন করা যাবে আগামীকাল, ৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্য এবং আবেদন ফরম পূরণের জন্য ভিজিট করতে পারবেন এই ওয়েবসাইটে:
👉 https://nddpt.teletalk.com.bd