প্রবাসী তথ্য

নিজেই ঘরে বসে UK eVisa আবেদন করার সহজ গাইড (২০২৫)

গত জানুয়ারি ২০২৫ থেকেই eVisa চালু হয়েছে মানে এখন আর কোনো BRP থাকবে না, আপনার সব তথ্য অনলাইনেই দেখা যাবে। এছাড়াও গত ১৫ জুলাই ২০২৫ এর পরে যারা ভিসা পেয়েছে তাদের পাসপোর্টে আর কোনো ভিসা স্টিকার থাকবে না।

খুব সহজেই এই eVisa প্রসেস নিজেই করতে পারবেন অথবা আপনার এজেন্সির হেল্প নিতে পারেন।

📌 eVisa কী?

eVisa মূলত একটি ডিজিটাল রেকর্ড যা আপনার পরিচয়, ভিসার ধরন ও নির্দিষ্ট শর্তাবলী (যেমন কাজ বা পড়াশোনা করার অনুমতি) সংরক্ষণ করে।

📌 eVisa কিভাবে করবেন?

🔰 Step 1: Create UKVI

প্রথমে UK Visas and Immigration (UKVI) ওয়েবসাইটে গিয়ে একটি একাউন্ট করুন।

আপনার কাছে থাকতে হবে:

  • Email এবং mobile number (verification এর জন্য)
  • আপনার BRP নম্বর অথবা আপনার ভিসা আবেদন নম্বর (GWF/UAN)
  • একটি compatible স্মার্টফোন অথবা ল্যাপটপ/ট্যাব

🔰 Step 2: Identity Verification

‘UK Immigration: ID Check’ অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করুন (Android/iOS)।

Android user দের জন্য অবশ্যই:

  • Android 8.0 বা তার উপরের ভার্সন
  • 135 MB storage
  • NFC (Near Field Communication)
  • 3G, 4G বা 5G ইন্টারনেট

app এর মাধ্যমে আপনার passport এর ফ্রন্ট পার্ট স্ক্যান এবং একটি সেলফি তুলতে হবে (white background এ)।

যদি ফোনে app ব্যবহার করতে না পারেন তাহলে QR code বা connection code দিয়ে ব্রাউজার থেকেও পরিচয় যাচাই করতে পারবেন।

🔰 Step 3: Linking or adding your eVisa

UKVI অ্যাকাউন্টে লগইন করে আপনার পাসপোর্ট/BRP যুক্ত করতে হবে। সব কিছু ঠিক থাকলে “Submit” করুন।

প্রক্রিয়া মাঝপথে বন্ধ হলে ইমেইলে পুনরায় সম্পূর্ণ করার লিঙ্ক পাঠানো হবে।

🔰 Step 4: Check eVisa Status

eVisa তৈরি হলে ইমেইলে জানানো হয়, সাধারণত ১ দিনেই পাওয়া যায় তবে জটিলতায় সময় লাগতে পারে।

“View and Prove Your Immigration Status” পোর্টালে লগইন করে আপনি আপনার ইভিসা দেখতে এবং share code তৈরি করতে পারবেন।

এই শেয়ার কোড University বা immigration কর্তৃপক্ষ চাইলেই ব্যবহার করতে পারবেন। একটি কপি প্রিন্ট করে সাথে রাখলে ভালো হয়।

খুবই সহজ প্রসেস—একবার নিজেই ট্রাই করে দেখুন। 😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button